চট্টগ্রামের রাউজানে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মো: জিহাদ (৬) নামের ১ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাইজপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশু এই এলাকার কৃষক মো. খুরশেদ আলমের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাবেক ইউপি সদস্য মো. নাছির উদ্দিন বলেন, জিহান (৯) ও জিহাদ (৬) দুইসহোদর বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে ছোটভাই জিহাদ (৬) পুকুরে পড়ে ডুবে গেলে বড়ভাই জিহান বাড়িতে এসে মাকে জানান। এই সময় চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে মৃত ঘোষণা করেন। ৩ ভাইয়ের মধ্যে জিহাদ ২য়। সে স্থায়ীয় ব্র্যাক স্কুলের ১ম শ্রেণীর ছাত্র।এদিকে আদরের সন্তাকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা।
ইমা

