সোমবার, ২৯ জুন ২০২৬

অক্টোবরে জিনিসপত্রের দাম কমবে, বাণিজ্যমন্ত্রীর আশাবাদ

- Advertisement -
Single page 1st Paragraph

অক্টোবরে জিনিসপত্রের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।তিনি বলেছেন, সবাই মিলে চেষ্টা করছি বাজার নিয়ন্ত্রণে রাখার। কষ্টকে লাঘব করার জন্য চেষ্টা করছি। অক্টোবরের মধ্যে হয়তো একটা সমাধান হবে।

টিসিবি কর্তৃক ১ কোটি পরিবারকে কার্ড প্রদান প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তা অল্পসংখ্যক জরিপ করে মতামত দিয়েছে। যেটাতে সঠিক তথ্য উঠে আসেনি।

বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে ট্রাকে করে পণ্য দেওয়া হতো তখনও রিপোর্ট হতো পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে ক্রেতা। পারমানেন্ট সলিউশন করতে এক কোটি পরিবারকে কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গ্রামের মানুষের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি পরিবারের ধরা হয়েছে ৫ জন করে। তার মানে ৫ কোটি মানুষ এই সুবিধা পাচ্ছে। রিডাকশন ৪৫ শতাংশ পাচ্ছে। কিছুটা কষ্ট লাঘবের জন্য এই চেষ্টা।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই লিস্ট করেনি। করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। টিআইবি ১ কোটির মধ্যে ১ হাজার ৪০ জন মানুষের ওপর জরিপ করেছে। প্রথম দিকে যেসব মানুষ বাদ পরেছে তাদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। নাম ঢুকানো ক্ষেত্রে অনিয়ম হচ্ছে এটা আমি অস্বীকার করা সম্ভব না। কারণ আমাদের দেশে সবকিছু জাজ করা সম্ভব না। এখন ৫ শতাংশ মানুষ ঢুকে পরতে পারে। আমরা এই কার্যক্রম করতে চাই। দেশের অর্থনৈতিক অবস্থায় এই কার্যক্রম চালাতে হবে। যদিও এটাতে অনেক সাবসিটি দিতে হচ্ছে সরকারকে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...