সোমবার, ১৫ জুন ২০২৬

কাবুল বিমানবন্দরে গোলাগুলি, নিহত ৫

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

এদিকে অন্য এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, গুলিতে নিহত ৫ জনের মরদেহ একটি গাড়িতে তুলতে দেখেছেন তিনি। অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত ব্যক্তিরা কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নাকি ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন, তা এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতি দিয়ে বলেছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এর আগে কাবুল বিমানবন্দরে আফগানিস্তান ছাড়তে চাওয়া মানুষের ঢেউ উপচে পড়ার ফলে সৃষ্টি হওয়া চরম বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা। সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন সেনারা এখন কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে বাধ্য হয়ে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা।

এদিকে বিমানবন্দরে নিহতের ঘটনায় কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...