সোমবার, ২৯ জুন ২০২৬

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা

গেটম্যান ও মাইক্রোবাস চালককে দায়ী করে রেলওয়ের তদন্ত প্রতিবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়ে যাওয়ার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাসচালক গোলাম মোস্তফাকে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ে তদন্ত কমিটি।

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে মঙ্গলবার বিকালে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি।

গত ২৯ জুলাই দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ওই মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘঠনাস্তলে সাতজনের প্রাণহানি হয়। গুরুতর আহত হয় আরও সাতজন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজনকে নিয়ে মোট মৃত্যু হয় ১৩ জনের।

মর্মান্তিক এই ঘটনা তদন্তের দুটি কমিটি করে রেলওয়ে। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরমান হোসেনকে প্রধান করে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন দিল। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে গঠিত কমিটি এখনও প্রতিবেদন জমা দেয়নি।

তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুহম্মদ আবুল কালাম চৌধুরী সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য গেটম্যান ও গাড়িচালককে দায়ী করা হয়েছে।

ডিআরএম আবুল কালাম চৌধুরী বলেন, ‘গেটম্যান সাদ্দাম হোসেন দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। গেটম্যান সাদ্দাম কারাগারে আছেন। আর মাইক্রোবাসচালক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন।’

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...