মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

 কেডিএস গ্রুপের ব্যবস্থাপনায়

পটিয়ায় রাজবল্লভ দিঘিতে বড়শি প্রতিযোগিতা ২৭ আগস্ট

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ার ঐতিহ্যবাহী রাজবল্লভ দিঘীতে দ্বিতীয়বারের মত বড়শি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় ঐতিহ্যবাহী এ দিঘীতে বড়শি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগীতার জন্য আগামী ২৬ আগস্ট বিকাল ৪টায় আসন নির্ধারণীর জন্য লটারির আয়োজন করা হয়েছে। বড়শি প্রতিযোগীতায় অংশগ্রহণেচ্ছুদের নগরীর হালিশহর সেলিম রেজা: ০১৮৮৬৩৭৩৭৬২, বহদ্দারহাটে মোহাম্মদ ইউসুফ: ০১৮৭২১৮৩৫০২, মুরাদপুর এলাকায় আরিফুর রহমান সুমন: ০১৮১৮৯১৫৯৭৪, আগ্রাবাদ এলাকায় মোহাম্মদ ফোরকান: ০১৮১৮২৩৮৩২৩ ও পটিয়া উপজেলার বুধপুরা বাজারে এম ইদ্রিস চৌধুরী (অপু) : ০১৬১৩৩২০০৪০ মোবাইল নম্বরে প্রতিযোগিতার বিষয়ে যাবতীয় তথ্য জানতে যোগাযোগ করার আয়োজক কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে আয়োজক কমিটির আহ্বায়ক এম ইদ্রিস চৌধুরী অপু বলেন, গতবারের ধারাবাহিকতা ও প্রতিযোগিদের অভাবনীয় সাড়া ও অনুরোধের প্রেক্ষিতে দ্বিতীয়বারের মত পটিয়ার রাজবল্লভ দিঘীতে ঐতিহ্যবাহী বড়শি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ২৭ আগস্ট সকাল ৬টায় বাঁশি বাঁজিয়ে এ দিঘীতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি আরো বলেন, বিগত সময়ের মতই এখানে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...