বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মনে করছে যে, এই ঘটনা এ অঞ্চলে এবং এর বাইরেও প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ এখানে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক ও বহুত্ববাদী আফগানিস্তান হচ্ছে দেশটিতে স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি।
বাংলাদেশ আফগানিস্তানে বিদেশী নাগরিকসহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশটির সকল অংশীজনদের প্রতি আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আফগানিস্তানের জনগণকেই তাদের দেশ পুনর্গঠন এবং ভবিষ্যতের গতিপথ তাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, আমরা আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল এবং অবদানকারী সদস্য হিসাবে দেখতে চাই।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আর্থ-সামাজিক উন্নয়নে আফগানিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে বাংলাদেশ খুশি।
বিবৃতিতে বলা হয়, টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য এই অঞ্চলে একসঙ্গে উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নীতি বাস্তবায়নে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ।
এ বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ নিজেকে আফগানিস্তানের সম্ভাব্য উন্নয়ন অংশীদার এবং বন্ধু বলে মনে করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আফগানিস্তানের সঙ্গে প্রাথমিক শিক্ষা, কমিউনিটি হেলথকেয়ার, স্যানিটেশন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইসিটি-র মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেরা অনুশীলনগুলো ভাগ করে নিতে প্রস্তুত।
গত বিশ বছর ধরে আফগানিস্তানে কর্মরত বাংলাদেশী এনজিওগুলোর সফল প্রসার সেই দক্ষতা প্রদর্শন করেছে।
আফগানিন্তান সার্কের সহযোগী সদস্য এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশে যে অমূল্য সহায়তা দিয়েছিল, বাংলাদেশ তা স্মরণ করে।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...