কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।
মঙ্গলবার(১৬ আগস্ট) সকালে তিনি উখিয়ার ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
ব্যাচেলেট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ইউএনএইচসিআর, ডব্লিউএফপি , আইওএম, এর চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময়য় তিনি কথা বলেন রোহিঙ্গা নারী , যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সাথে।
এসময়য় কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় সারে ৬ টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর এসে পৌঁছান তিনি।
দুপুরে কক্সবাজার ফিরে তার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রথম কোন প্রধান হিসেবে সফররত দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক এই প্রেসিডেন্ট।
ইমা

