শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

আজ থেকে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো এবারের ভর্তিযুদ্ধ। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্র ও হাটহাজারী কলেজে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১২টি। এর বিপরীতে সকাল ও বিকাল দুই শিফটে ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষায় বসার কথা রয়েছে। সেই হিসাবে এক আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন। এদিকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ক্যাম্পাসে দূর-দূরান্ত থেকে আগত নারী অভিভাবকদের জন্য চারটি ছাত্রী হলেই বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে, শহর থেকে আগত ভর্তিচ্ছুদের জন্য শাটল ট্রেনের আরো চারটি ট্রিপ বাড়ানো হয়েছে, অস্থায়ী বাথরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, ক্যাম্পাসের ভেতর অস্থায়ী খাবারের দোকান বসানো ও পোস্টারিং নিষিদ্ধ করা হয়েছে, সব প্রকার র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে, মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জায়গায় জায়গায় পর্যাপ্ত পরিমাণ লাইট ও সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবছরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি ভাড়া ও হোটেলগুলোতে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিরিক্ত অর্থ আদায় করা হলে সরাসরি প্রক্টর অফিসে অভিযোগ জানাতেও বলা হয়েছে। এছাড়া শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রতিটি জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে, যাতে ভর্তিচ্ছুরা কোনোরকম সমস্যায় না পড়ে।

প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে পাঁচ স্তরে সাজানো হয়েছে, যাতে আগতরা বিশ্ববিদ্যালয়ে এসে কোনোরকম সমস্যায় না পড়েন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। পাশাপাশি যাতায়াতের জন্য শাটল ট্রেনের ট্রিপ বাড়ানো হয়েছে, নারী অভিভাবকদের জন্য চারটি ছাত্রী হলেই বিশ্রামাগার প্রস্তুত রাখা হয়েছে, পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডি সবসময় প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন, ‘ডি’’ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...