সোমবার, ২৯ জুন ২০২৬

১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু সেপ্টেম্বরে

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১ সেপ্টেম্বর থেকে দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্ররা ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন। তবে তালিকাভুক্ত পরিবার এ কর্মসূচির আওতায় চাল কিনতে পারবেন।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রমও শুরু হবে। এর মাধ্যমে ৫০ লাখ পরিবারের ৪ কোটি মানুষ চাল পাবেন। ওএমএসের আওতায় যেকোনো ব্যক্তি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ পরিবার যখন উপকৃত হবে, তখন তাদের বাজার থেকে চাল কেনা লাগবে না।

তিনি বলেন, সরকারি মজুত আছে। আমরা তো মানুষের জন্যই মজুত করি। ১ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি শুরু করব।

কিছু অসাধু ব্যবসায়ীর কারণে চালের দাম বাড়ছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী জানান, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ছাড়া চালের দাম বৃদ্ধির কারণে আমদানির চিন্তা রয়েছে বলেও জানান তিনি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...