শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জন্য আরেক ধাপে আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে। শনিবার রাত প্রায় ১১টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন।

এরমধ্যে সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে, ভ্যাকসিন পাওয়া গেলেও কোন টিকা দিয়ে কবে থেকে ফের টিকাদান কর্মযজ্ঞ শুরু করা হবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। সোমবার সীমিত আকারে জেনারেল হাসপাতালে শুরু করার কথা জানিয়েছেন সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ‘আশা করছি সব ঠিক থাকলে সোমবার শুরু করতে পারবো। ১৪ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু ভ্যাকসিন না থাকায় শুরু করতে পারিনি। সে হিসেবে যত দ্রুত শুরু করা যায় ভালো।’ সিটি কর্পোরেশন এলাকার অন্য কেন্দ্রগুলোতে কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি সে বিষয়ে চসিকের স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অন্যদিকে, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘সোমবার থেকে শুরু করতে পারি। এসএমএস দিলে আসবে, না হয় আসার দরকার নেই। মডার্নার দ্বিতীয় ডোজ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। সেটি পরে জানানো হবে। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যথারীতি পূর্বের সময় অনুযায়ী চলবে।’

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...