রবিবার, ২ আগস্ট ২০২৬

এবার প্রস্তাব আনলো চিনির দাম বাড়ানোর

- Advertisement -
Single page 1st Paragraph

ডলারের দাম বেড়ে আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার দেশের বাজারে চিনির দাম বাড়ানোর প্রস্তাব করলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। গত বুধবার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ডলারের বিপরীতে টাকার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। এতে চিনিতে শুল্কের পরিমাণও বেড়ে গেছে। সার্বিক বিবেচনায় ভোগ্যপণ্যটি দর বাড়ানো দরকার।

এতে জানানো হয়, সাধারণত দেরিতে মূল্য পরিশোধের সুবিধা নিয়ে ঋণপত্র খুলে থাকে চিনি পরিশোধনকারী কোম্পানিগুলো। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক্ষেত্রে ডলারের বিপরীতে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে। এতে বিপুল লোকসান হচ্ছে।

ঋণপত্র খোলার সময় ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ৮৫ টাকা। কিন্তু এখন সেসব এলসির মূল্য পরিশোধে ব্যাংকগুলো ডলারপ্রতি নিচ্ছে ১১৫ টাকা।

চিঠিতে উল্লেখ করা হয়, আগে প্রতি টন চিনি আমদানিতে শুল্ক ছিল সর্বোচ্চ ২৩ হাজার টাকা। এখন দিতে হচ্ছে প্রায় ২৯ হাজার টাকা। তাতে মূল্য পরিশোধনের পর প্রতি টন চিনির মিলগেট দাম দাঁড়াচ্ছে কমপক্ষে ১ লাখ ৫ হাজার টাকা। বর্তমানে যার মূল্য প্রায় ৭৯ টাকা নির্ধারিত রয়েছে।

এছাড়া প্রতি মণ চিনির মিলগেট মূল্য দাঁড়াচ্ছে অন্তত ৩ হাজার ৮৮৮ টাকা। কিন্তু নির্ধারিত রয়েছে ২ হাজার ৯২০ টাকা।

জেবি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...