শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব ক্রিকেট :হালহকিকত

- Advertisement -
Single page 1st Paragraph

এই মূহুর্তে বাংলাদেশ এ দল আছে ওয়েষ্ট ইন্ডিজ সফরে।দুটো আনঅফিশিয়াল টেষ্ট ম্যাচের প্রথমটি ড্র করার পর চলছে দ্বিতীয় টেষ্টের খেলা।গতকাল ছিলো ম্যাচের তৃতীয় দিন। বৃষ্টির জন্য পুরো খেলা হতে পারেনি।
ওদিকে নিউজিল্যান্ড আছে ওয়েষ্ট ইন্ডিজ সফরে।তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ২য়
ম্যাচ ছিলো গতকাল।অন্যদিকে আফগানিস্তান
আছে আয়ারল্যান্ড সফরে।পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের কাল ছিলো তৃতীয় ম্যাচ।
চলুন সংক্ষেপে দেখে নিই সবগুলো ম্যাচের সবশেষ ফলাফল।
বাংলাদেশ এ বনাম ওয়েষ্ট ইন্ডিজ এ আনঅফিশিয়াল টেষ্ট (তৃতীয় দিন শেষে)
বারবার বৃষ্টি বাঁধায় তিন দিনের অর্ধেকের বেশি সময় খেলা বন্ধ ছিলো।ব্যাট করতে নেমে
বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।কিন্তু সাইফ হাসানের দূর্দান্ত সেঞ্চুরির কল্যানে গতরাতে তৃতীয় দিনের চা বিরতির এক ঘন্টা পর ৯ উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ওয়েষ্ট ইন্ডিজ এ দল ১৮ ওভারে ২ উইকেটে ৪৩ রান করে।
স্কোরঃ-বাংলাদেশ এঃ-৩০০/৯(ডিক্লেয়ার)
সাইফ হাসান ১৪৬(৩৪৩),জাকির ৩৩।
ওয়েষ্ট ইন্ডিজ এঃ-৪৩/২
মৃত্যুন্জয় চৌধুরী ২/১৯।

নিউজিল্যান্ড বনাম ওয়েষ্ট ইন্ডিজ(২য় টি টোয়েন্টি)
গ্লেন ফিলিপসের ৪১ বলে ৭৬ ও ড্যারিল মিচেলের ২০ বলে বিধ্বংসী ৪৮ রানে ভর করে
আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৫ রান করে নিউজিল্যান্ড।জবাবে মিচেল স্যান্টনারের স্পিন ও ব্রেসওয়েলের পেস তোপে ওয়েষ্ট ইন্ডিজ বিশ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে
৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই হারায়।সিরিজে ২-০তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

স্কোরঃ-নিউজিল্যান্ড ২১৫/৫(২০ওভার)
ফিলিপস ৭৬,মিচেল ৪৮,কনওয়ে ৪২।
ওবে ম্যাকয় ৪০/৩।
ওয়েষ্ট ইন্ডিজ ১২৫/৯(২০ওভার)
ওবে ম্যাকয় ২৩,
স্যান্টনার ৩/১৮,ব্রেসওয়েল ৩/১৮।
ম্যান অফ দ্য ম্যাচঃ-গ্লেন ফিলিপস।

আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান(৩য় টি টোয়েন্টি)
এই ম্যাচ হারলেই সিরিজ খুইয়ে বসতে হতো আফগানদের।পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি
জিতে ২-০তে এগিয়ে থাকা আয়ারল্যান্ড তৃতীয় ম্যাচে এসে লড়াকু আফগানিস্তানের কাছে হেরে গেছে ১২ রানে।আর জয়ের ফলে সিরিজে আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান
জয়ের নেপথ্যে গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের বিধ্বংসী ব্যাটিং সেই সাথে ফারুকী ও নাভিন উল হকের বোলিং।
স্কোরঃ-আফগানিস্থানঃ-১৮৯/৫
গুরবাজ ৫৩(৩৫),নাজিবুল্লাহ জাদরান৪২(১৮)।
আয়ারল্যান্ডঃ-১৬৭/৯
ডকরেল৫৮(৩৭)
নাভিন উল হক ৩/৩৮,ফারুকী ২/১১।
ম্যান অফ দ্য ম্যাচঃ-গুরবাজ।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আয়ারল্যান্ড

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...