বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এম এ সালাম

বাঙালির মুক্তিযুদ্ধ নামক মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ১৫ আগস্ট রবিবার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। অনুষ্ঠানের শুরুতে ‘৭৫ এর ১৫ আগস্টে নারকীয় হত্যকান্ডে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ অবিচ্ছেদ্য। নয় মাসের রক্তঝরা, অগ্নিঝরা যে ধ্রুপদী মুক্তিসংগ্রাম সে মুক্তিসংগ্রাম এক মহাকাব্য যার মহানায়ক বঙ্গবন্ধু। নেলসন মেন্ডেলা, আব্রাহাম লিংকন, ফিদেল কাস্ত্রো প্রমূখ ব্যক্তিদের জীবনী বঙ্গবন্ধুর সাথে কিছুটা মিললেও বাঙালি জাতির প্রতিটি সংগ্রাম ও অর্জনে অসীম অবদানের কারণে বঙ্গবন্ধুকে যেভাবে সারা বছর স্মরণ করা হয় অন্য কোন নেতার ক্ষেত্রে এমনটি ঘটেনা। তিনি আরও বলেন স্বাধীনতার পাশাপাশি যে অর্থনৈতিক মুক্তিসংগ্রামের ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের গৌরগাঁথা রচনা হচ্ছে বর্তমানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, শওকত আলম শওকত, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ জসিম উদ্দীন, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, রেহেনা আকতার, রেহেনা বেগম ফেরদৌসী চৌধুরী, এডভোকেট উম্মে হাবিবাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ নুরী।
উল্লেখ্য সকাল ৮.০০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এম এ সালাম জেলা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচির সূচনা করেন।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...