সোমবার, ২৯ জুন ২০২৬

আরও এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে খাদ্য দেবে সরকার

- Advertisement -
Single page 1st Paragraph

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির কথা চিন্তা করে সারা দেশে প্রান্তিক ও নির্দিষ্ট আয়ের আরও এককোটি পরিবারের মাঝে  দেশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ‘স্বল্পমূল্যে খাদ্য বিতরণ প্রকল্প’ টির আওতায়  ভর্তুকি দামে খাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, গত শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এক কোটি পরিবারগুলোকে দুই মাসের মধ্যে কার্ড সরবরাহ করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভর্তুকি দামে খাদ্য বিতরণের পাশাপাশি এই পরিবারগুলোকে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হবে। এক কোটি মানুষকে ভর্তুকি দামে খাদ্য সহায়তা দিতে কত টাকার প্রয়োজন হবে তার একটি হিসাব করা হয়েছে।

সূত্র জানায়, এক কোটি মানুষের জন্য ঈদের আগে ও পরে অনুরূপ কর্মসূচির জন্য সরকার প্রায় ১,২০০ কোটি টাকা ব্যয় করেছে।

এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে এক লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি এবং দুই কেজি করে মসুর ডাল দেওয়া হবে। এছাড়াও অতি দরিদ্র ও নিঃস্ব পরিবারগুলোর মধ্যে পরিবার প্রতি ৫ কেজি চাল বিতরণ দীর্ঘ সময়ের জন্য অব্যাহত থাকবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি লোককে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ প্রকল্পটি প্রয়োজনীয় জিনিসের দামের ওপর একটি শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সরকার আশা করছে যে কর্মসূচিটি মূল্যস্ফীতি কমিয়ে আনতেও সহায়তা করবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...