সোমবার, ২৯ জুন ২০২৬

বাড়িতে আলোকসজ্জা করায় মিরসরায়ে বাড়ির মালিককে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়িতে আলোকসজ্জা করায় ওই বাড়ির মালিক শফিকুল মাওলাকে জরিমানা করা হয়েছে। একই সময়ে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে বিদ্যুৎ অপচয় করার কারণে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়।

বুধবার রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। অভিযানে তিনি এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে মিরসরাই পৌরসভার কলেজ রোড এলাকায় বাড়িতে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করার কারণে বাড়ির মালিক শফিকুল মাওলাকে ২ হাজার টাকা ও সুফিয়া রোড এলাকায় রাত ৮টার পর দোকান খোলা রেখে বিদ্যুতের অপচয় করার কারণে দোকানি আব্দুল আউয়াল ও রবিন্দ্রনাথকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা বলেন, বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ধারায় এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ অপচয় না করতে নির্দেশনা দেয়া হয়। এভাবে অভিযান অব্যাহত থাকবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে আমরা বড় অঙ্কের জরিমানা করবো।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...