সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে

- Advertisement -
Single page 1st Paragraph

করোনা সংক্রমণ রোধে সারাদেশে বৃহস্পতিবার( ১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে ৫-১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথমে দেশের ১২টি সিটি করপোরেশনে এই কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির উদ্বোধন হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে।স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি করা ফাইজারের টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ১৫ লাখ টিকা এসেছে। তাছাড়া, সারাদেশে আমাদের টিকা কর্মীরাও প্রস্তুত রয়েছেন।

প্রথমদিকে শুধু সিটি করপোরেশনেই এই কার্যক্রম চললেও পর্যায়ক্রমে তা সারাদেশের জেলা-উপজেলায় শুরু হবে ।

ইমা

এই বিভাগের সব খবর

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তৃতীয় টি-টোয়েন্টি জিতলে কিউইদের বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের স্বাদ...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত (২০) ও নুর উদ্দিন (২৫)। কিন্তু সেই সুখের স্বপ্ন স্থায়ী হলো মাত্র কয়েকমাস। যৌতুকের দাবি...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশী এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সৌদি...

সর্বশেষ

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে...

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা...

দীর্ঘ ছুটি শেষে খুলছে স্কুল-মাদ্রাসা

টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর)...

চট্টগ্রামে একদিনে রোপণ করা হবে এক লাখ গাছ

চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার একদিনে এক লাখ গাছ রোপণের ঘোষণা...