সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলায় জয়পুরহাটে যুবকের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

মাদক মামলায় জয়পুরহাটে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মণ্ডলের ছেলে নাজমুল হোসেন (২৬)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় প্রায় ৫৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে সে জামিন নিয়ে পালিয়ে ছিল। এরপর চলতি বছরের গত ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন আদালতে পাঠানো হয়। এরপর ১৬ দিনের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ বুধবার এ রায় দেন।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...