রবিবার, ২৮ জুন ২০২৬

মসজিদের ইমাম হত্যা:গোপালগঞ্জে ৩ জনের যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বুধবার(১০আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন।

মামলার বিবরণে জানা গেছে, মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা পূর্বপাড়া গ্রামে ২০১৬ সালের ৮ জুলাই সকালে চাওচা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। একই গ্রামের আসামিরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে আসামীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। সংকটজনক অবস্থায় তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহতের ছেলে মো. আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর আজ দুপুরে ওই মামলার আসামি হায়দার মোল্যা (৬২) ইউনুস মোল্যা (৩৫) ও হিটলার মোল্যাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর আসামি আক্তার মোল্যাকে (২৭) এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাগর মোল্যাকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। বাদীপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষের মামলা পরিচালনা অ্যাডভোকেট ফজলুল হক খান খোকন ও মো. আবু তালেব শেখ।

ইমা

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

সর্বশেষ

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...