শনিবার, ৭ নভেম্বর ২০২৬

উখিয়া ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর রোহিঙ্গা মাঝি আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে সেখানে তার মৃত্যু হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ অতিরিক্ত পুলিশ সুপার জানান। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের কাছ থেকে বেশ কয়েকটি ইয়াবার চালান নিয়েছিল নিহত দুই রোহিঙ্গা মাঝি। এসব ইয়াবা টাকা পরিশোধ করতে গড়িমসি করায় আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের লোকজনই তাদের গুলি করে হত্যা করেছে।

অপর আরেকটি সূত্র বলছে, ইয়াবার লেনদেনের পাশাপাশি নিহতরা নবী হোসেনের কথামতো চলতে অস্বীকৃতি জানিয়েছিল। এ জন্য নবী হোসেন তাদের হত্যার নির্দেশ দেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

সর্বশেষ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...