রবিবার, ২১ জুন ২০২৬

লামায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মদিন পালন

- Advertisement -
Single page 1st Paragraph

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার(৮আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি মিল্কি রানী দাশ, পৌর শহর আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কুমকুম দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

সভায় প্রধান অতিথি মো. মোস্তফা জামাল বলেন, বেগম ফজিলাতুন্নেছা একজন মহিয়সী নারী। মহিয়সী এ নারীর মত করে মহিলা আওয়ামী লীগকেও গড়ে উঠতে হবে। শেষে কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মুখে তুলে দেন অতিথিরা।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...