সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদের সদস্যের স্ত্রীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (৮ আগস্ট) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- সাতকানিয়া থানার মাদার্শা ইউনিয়নের উত্তর মাদার্শা এলাকার মোজাম্মেল হক ইকবালের স্ত্রী শায়লা সাবরিন মিতু (৩৪)। মোজাম্মেল হক ইকবাল স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। বাঁশখালী থানার কালীপুর এলাকার মৃত সুলতান আহম্মেদের স্ত্রী মর্তুজা আক্তার (৩৭)। তিনি মিতুর সহযোগী।

এক ইউনিয়ন পরিষদের সদস্যের বসতঘরে মাদকদ্রব্য মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্য ইকবালের স্ত্রী শায়লা সাবরিন মিতুকে আটক করা হয়। এ সময় শপিং ব্যাগ থেকে ১৮ হাজার ৩৩০ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে এমন খবরে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্য ইকবালের স্ত্রীর সহযোগী মর্তুজা আক্তারকে আটক করা হয়। একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...