মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কক্সবাজারে টর্চার সেলের সন্ধান, ৪ জন উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে কটেজ জোনে টর্চার সেলে পর্যটকসহ স্থানীয়দের ধরে এনে জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করা হতো। না পেলেই চলতো অমানুষিক নির্যাতন। রোববার (৭ আগস্ট) রাতে এমন এক টর্চার সেলের সন্ধান পেয়েছে ট্যুরিস্ট পুলিশ। এসময় এই টর্চার সেলে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীসহ ৪ জনকে উদ্ধার করা হয়েছে। টর্চার সেলে জড়িত ১১ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর বাড়ি কক্সবাজার সদরের দক্ষিণ ডিককুল ও বাকি দুই যুবকের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপ এবং সাতকানিয়া।

সোমবার (৮ আগস্ট) সকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের হলরুমে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি জানান, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পূর্বপাশে কটেজ জোনে নিয়মিত নানা অপরাধ ও পর্যটক জিম্মি করে রাখে এমন খবরে অভিযান চালানো হয়। ততমধ্যে ‘শিউলি কটেজ’ নামের একটি টর্চার সেলের সন্ধান পাওয়া যায়। সেখানে গিয়ে দেখা যায় আসলে এটি পর্যটক আবাস অযোগ্য জায়গা। যেখানে দালালরা পর্যটকদের ফুসলিয়ে নিয়ে এসে মুক্তিপণ ও চাঁদা দাবি করতো।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল জানান, ভুক্তভোগীদের ২ জন রোগী নিয়ে হাসপাতালে এসে রাত কাটানোর জন্য সস্তা কক্ষ খুঁজতে কটেজ জোনে যায়। সেখানে পথিমধ্যে দালালের খপ্পরে পড়ে তারা। দালালরা কম দামের কক্ষের কথা বলে শিউলি কটেজে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আরো অধিক দাম দাবি করে। তা না দেওয়ায় তাদের কক্ষের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে উদ্ধার হওয়া দুই যুবককেও কম দামের কক্ষের কথা বলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে অধিক দাম দাবি করা হয়। তাতে রাজি না হওয়ায় কটেজে থাকা খারাপ মেয়েদের সাথে ছবি তুলে চাঁদা আদায়ের চেষ্টা করে। না দেওয়ায় তাদেরও আটকে রাখা হয়।

জেবি

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...