সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় কর্মীদের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ বিরতির পর অবশেষে মালয়েশিয়ায় কর্মী যাচ্ছে আজ। সোমবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ৫৩ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো শহিদুল আলম।

২০১৮ সালের আগস্ট মাসেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ করার ঘোষণা আসে। এরপর ২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সঙ্গে কর্মী নিয়োগে নতুন সমঝোতা চুক্তি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেই চুক্তির আওতায় আজ প্রথম কর্মী যাচ্ছে।

বিএমইটি সূত্রে জানা যায়, এসব কর্মী যাচ্ছে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে। গত জুলাই মাসে মালয়েশিয়ার জিমত জয়া কোম্পানির বিপরীতে ১১০ জন কর্মীর জন্য নিয়োগ অনুমতি চায় কোম্পানিটি। এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি দেয় গত ৩ আগস্ট। এই কোম্পানিতে কর্মীরা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাচ্ছেন। তাদের বেতন ১৫০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার টাকা)। শর্ত অনুযায়ী তাদের চুক্তি ৩ বছরের জন্য, বিমান ভাড়া এক পথ ফ্রি, বাসস্থান ও যাতায়াত ফ্রি, তবে খাবার নিজের।

জেবি

এই বিভাগের সব খবর

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তৃতীয় টি-টোয়েন্টি জিতলে কিউইদের বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের স্বাদ...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত (২০) ও নুর উদ্দিন (২৫)। কিন্তু সেই সুখের স্বপ্ন স্থায়ী হলো মাত্র কয়েকমাস। যৌতুকের দাবি...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশী এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সৌদি...

সর্বশেষ

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে...

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা...

দীর্ঘ ছুটি শেষে খুলছে স্কুল-মাদ্রাসা

টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর)...

চট্টগ্রামে একদিনে রোপণ করা হবে এক লাখ গাছ

চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার একদিনে এক লাখ গাছ রোপণের ঘোষণা...