চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজারে মাসুদ স্টোর নামে একটি মুদি দোকানের গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা এক হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) রাতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন।
ইউএনও শাহাদাত হোসেন বলেন, টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির দায়ে মাসুদ স্টোরের মালিক মোহাম্মদ মাসুদকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি সয়াবিন তেল বোতল থেকে খুলে খোলা বাজারে বিক্রি করছিলেন।

