জমি সংক্রান্ত বিরোধের জেরে মিরসরাইয়ে সুভাষ চৌধুরী (৬৫)নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার (৮ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় সুভাষ চৌধুরীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুভাষ চৌধুরীর ছেলে ফিলিপ চৌধুরী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী বরুন চৌধুরীর ছেলে শাওন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সমাধানও করে দেন। কিন্তু রাতে বাবা দোকান থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। রাতে বাড়িতে না ফেরায় সকালে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের ঝোপঝাড় থেকে গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
এ বিষয়ে মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, সকালে তিনি মারা গেছেন বলে শুনেছি। রোববার জমি নিয়ে দুইপক্ষের ঝামেলা হওয়ার কথা স্বীকার করলেও প্রতিপক্ষের হামলার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
ইমা

