সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৫, নতুন শনাক্ত ৪৬৬

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জন। নতুন শনাক্তদের মধ্যে ২৯৭ জন নগরের এবং ১৬৯ জন বিভিন্ন উপজেলার। ১৪ আগস্ট, (শনিবার) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আরও জানা যায়, গতকাল শুক্রবার চট্টগ্রামে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চবি ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৯৩২টি নমুনা পরীক্ষায় ৭৭ জন, চমেক ল্যাবে ৩০২টি নমুনা পরীক্ষায় ৯৮ জন, সিভাসু ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ৭০ জন, ইম্পেরিয়াল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরন ল্যাবে ২৪৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনার মধ্যে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৯টি নমুনার মধ্যে ১১ জন এবং এপিক হেলথ কেয়ারে ১১৫টি নমুনার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৩৪টি অ্যান্টিজেন টেস্ট করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৩ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জনের। মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...