সোমবার, ১৫ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় ঘর থেকে প্রবাসী স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে ইস্কান্দার (২৮) ও তার স্ত্রী রুমার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাইকুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ইস্কান্দার ওই এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।
তিনি বলেন, শুক্রবার রাতে লালানগর ইউনিয়ন এলাকা থেকে প্রবাসফেরত এক যুবক ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্কান্দার ও রুমার দুইবছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কাতার প্রবাসী ইস্কান্দার গত মঙ্গলবার (১০ আগস্ট) দেশে ফিরেছেন। শুক্রবার রাতে একই কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...