বুধবার, ২৪ জুন ২০২৬

শ্রীলঙ্কায় ডিজেলের দাম কমায় বাসভাড়া কমলো  

- Advertisement -
Single page 1st Paragraph

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ডিজেল ও এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়া জ্বালানির দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়াও কমানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম কলম্বো পেজ জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাসভাড়া কমিয়ে নতুন ভাড়া কার্যকর করেছে জাতীয় পরিবহন কমিশন (এনটিসি)।

এনটিসির মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, এনটিসির সুপারিশ এবং পরিবহন মন্ত্রীর অনুমোদনের পর ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি করা হয়েছে। বেশি ভাড়া আদায় করা হলে অভিযোগ করার কথাও বলা হয়েছে।

ডিজেলের দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে। ডিজেল সংকটের কারণে এর আগে ২০ শতাংশ বাড়িয়ে ন্যূনতম বাসভাড়া ৩৮ রুপি করা হয়েছিল। জ্বালানির দাম কমে যাওয়ায় এখন ন্যূনতম ভাড়া ৩৮ রুপি থেকে কমিয়ে ৩৪ রুপি করা হয়েছে।

মীরান্ডা বলেছেন, শ্রীলঙ্কা পরিবহন বোর্ড এবং অন্যান্য যাত্রী পরিবহন সংস্থাকে সেদিন রাত থেকেই নতুন ভাড়া কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রেট অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ পরিদর্শক মোতায়েন করা হয়েছে। সূত্র: কলম্বো পেজ

জেবি

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...