মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি : যেসব পরিবহনে ভাড়া বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশে সবধরনের তেলের মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা।

শুক্রবার (৫ আগস্ট) দেশে সবধরনের তেলের মূল্য বাড়ায় সরকার। ভোক্তা পর্যায়ে জ্বালানি পণ্যগুলোর মূল্য এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা হয়েছে।

স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রভাব পড়বে পরিববহন খাতে। এ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়-

১. দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে-

ক. যাত্রী আসনে ৫১টির অকুপেন্সি ৭০% হিসাবে যাত্রী সংখ্যা ৩৫.০৭ জন ধরে

খ. বর্তমান ভাড়া যাত্রীপ্রতি= ১.৮০ টাকা/কি.মি

গ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি-১০.৪৬ টাকা (প্রতি লিটারে ৩.২৫ কিলোমিটিার যায়)

ঘ. এ হিসাবে প্রতি কিলোমিটার যাত্রীভাড়া বৃদ্ধি-০.২৯২ টাকা

ঙ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে ১.৮০+০.২৯২=২.০৯২ টাকা।

চ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার=১৬.২২%

২. সিটি এলাকার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে

ক. যাত্রী আসনে ৫১টির অকুপেন্সি ৯৫% হিসাবে যাত্রী সংখ্যা ৪৮ জন ধরে

খ. বর্তমান ভাড়া যাত্রীপ্রতি= ২.১৫ টাকা/কিলোমিটার

গ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বৃদ্ধি-১৩.৬০ টাকা (প্রতি লিটারে ২.৫০ কিলোমিটার যায়)

ঘ. এ হিসাবে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বৃদ্ধি-০.২৮৩ টাকা

ঙ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে (২.১৫+০.২৮৩)=২.৪৩ টাকা।

চ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বৃদ্ধির হার=১৩.১৬%

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সম্পর্কে যা জানা যাচ্ছে

৩. যাত্রী লঞ্চের ক্ষেত্রে

ক. যাত্রাবাহী লঞ্চের বর্তমান ভাড়া=২.১৯ টাকা/ প্রতি কিলোমিটার (ডিজেলের মূল্য=৮০ টাকা/লিটার হিসাবে)

খ. পরিচালন ব্যয়ের ৪৫% হলো জ্বালানি ব্যয় (বিআইডব্লিউটিএ কর্তৃক পূর্ব নির্ধারিত)

গ. ডিজেলের মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চের জ্বালানি খরচ বৃদ্ধি-৪২% (৩৪/৮০x১০০=৪২%)

ঘ. বর্তমান যাত্রী ভাড়ার পরিপ্রেক্ষিতে পরিচালন ব্যয়ের বিভাজন অনুযায়ী জ্বালানি খরচ বাড়বে-২.১৯ টাকার ৪৫% হিসাবে=০.৯৯ টাকা।

ঙ. ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ-০.৪১৫৮ বা ০.৪২ টাকা (০.৯৯-এর ৪২%)

চ. ডিজেলেল মূল্য ৩৪.০০ টাকা বৃদ্ধিতে লঞ্চের ভাড়া হবে (২.১৯+০.৪২)=২.৬২ টাকা

ছ. ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে লঞ্চে ভাড়া বৃদ্ধির হার=১৯.১৮%

জেবি

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...