বুধবার, ২৪ জুন ২০২৬

হোয়াইট হাউসের কাছে পার্কে বজ্রপাত, হতাহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে হোয়াইট হাউসের সংলগ্ন লাফায়েত্তি স্কয়্যার নামের একটি ছোট পার্ককে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দু’জন নারী ও দু’জন পুরুষ গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আহত দুই পুরুষ ও একজন নারী মারা গেছেন। আহত অপর নারীর অবস্থাও সংকটজনক বলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও নারীর পরিচয় জানা গেছে। এরা হলেন ৭৬ বছর বয়সী জেমস ম্যুয়েলোর এবং তার স্ত্রী ৭৫ বছর বয়সী ডোনা ম্যুয়েলার। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উইসকনসিনের জেনসভিল শহরের বাসিন্দা।

এদিকে, এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই ঘটনায় বিহ্বল। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর যিনি এখনও বেঁচে আছেন— তার জন্য প্রার্থনা।’

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দশকজুড়ে প্রতিবছর দেশটিতে বজ্রপাতের কারণে গড়ে নিহত হয়েছেন ২৭ জন। তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন সরাসরি বজ্রাঘাতে, বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাতের শব্দজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...