শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ময়লা পানি সরবরাহ বন্ধসহ সাত দাবিতে চবির ছাত্রী হলের অফিসে তালা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা আবাসিক হলে ময়লা পানি সরবরাহ বন্ধসহ ৭ দফা দাবিতে হলের অফিস কক্ষে তালা দিয়েছেন ছাত্রীরা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন ছাত্রীরা। পরে হল প্রভোস্টের আশ্বাসে তালা খুলে দেন ছাত্রীরা।

দাবিগুলো হলো- দুই কর্মদিবসের মধ্যে হলের বর্ধিত অংশ খুলে দেওয়া, নতুন কর্মী নিয়োগ, লাইব্রেরি চালু করা, নিয়মিত বাথরুম পরিষ্কার রাখা, নোংরা পানি সরবরাহ বন্ধ ও স্টাফদের নির্দিষ্ট পোশাক নির্ধারণ করা।

ছাত্রলীগের উপ তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আফরিন লিমু বলেন, হলে টয়লেটের পরিবেশ খুবই খারাপ। এ ছাড়া পর্যাপ্ত কর্মী নিয়োগ না দেওয়ায় হলের ভেতরে সব সময় ময়লা আবর্জনা পড়ে থাকে। আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নেওয়ায় আমরা অফিস কক্ষের তালা খুলে দিয়েছি।

শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম রেজাউর রহমান বলেন, আমি নিজেই হলের ছাত্রীদের সমস্যাগুলো তদারকি করি। তাদের যৌক্তিক দাবিগুলো আমরা শুনেছি। এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যে মেয়েদের এ দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...