বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের নতুন এসপি শফিউল্লাহ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পুলিশে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করবেন এসএম শফিউল্লাহ। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এস এম শফিউল্লাহ গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা। ২৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়া পুলিশের এই কর্মকর্তা কিছুকাল শিক্ষকতাও করেছেন। ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ পান। সেসময় খুলনা বিএল কলেজে অর্থনীতি বিভাগে কিছুকাল শিক্ষকতাও করেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার এসএম শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন।

এসএম শফিউল্লাহ্ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...