রবিবার, ২৮ জুন ২০২৬

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশ -বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, বুধবার রাত ৮টায় ঢাকা থেকে মরদেহ নিয়ে ভোলার উদ্দেশে রওয়ানা হবেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) জানাজা শেষে ভোলা পৌর চরনোয়াবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে নুরে আলমের মরদেহ দাফন করা হবে।

এর আগে গত রোববার (৩১ জুলাই) ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হন। এ ঘটনায় ছাত্রদল নেতা নুরে আলমসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এতে পুলিশের ১০ সদস্যও আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদল নেতা নুরে আলমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।আজ বিকেলে তার মৃত্যু হয়।

ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...