রবিবার, ১ নভেম্বর ২০২৬

অস্ত্র কেনাবেচা’ চক্রের ৩ সদস্য দুই দিনের রিমান্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে গ্রেফতারকৃত অস্ত্র কেনাবেচা চক্রের ৩ সদস্যের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক মেহেদী হাসান। গ্রেফতারকৃতরা হলেন- মো. কায়েস (২৩) পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের শোভনদণ্ডী এলাকার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মো. ফিরোজের ছেলে। নজরুল ইসলাম আনু (২৫) ডবলমুরিং থানার ২৭ নম্বর ওয়ার্ড সিডিএ ২৬ নম্বর বাদশা মিঞার বাড়ির সামছুল আলমের ছেলে ও সাজ্জাদ হোসেন সজীব (২৭) সদরঘাট থানার দারোগারহাট রোড পূর্ব মাদারবাড়ী, মুক্তিযোদ্ধা গলি লালু মিঞার বাড়ির লালু মিঞার ছেলে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বক্সিরহাট এলাকা থেকে মো. কায়েসকে ১টি দেশি এলজি, ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তার সাথে জড়িত আরও ২ জনকে হালিশহর থেকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...