কক্সবাজারে কলাতলী এলাকার একটি হোটেল থেকে মোহাম্মদ কাউসার (২৬) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাত ১১টার দিকে কলাতলী এলাকায় দি আলম নামের একটি হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পর্যটক মোহাম্মদ কাউসার জয়পুরহাট সদরের সানাউল মাদ্রাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, নিহত যুবক বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার কথাও লেখা রয়েছে।
ওসি সেলিম উদ্দিন আরও জানান, মঙ্গলবার দুপুরে ওই পর্যটক কক্ষটি ভাড়া নেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
ইমা

