রবিবার, ১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ৭৮ লক্ষ টাকার ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে দুই জোড়া স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৬

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ২৫,৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১১আগস্ট (বুধবার) সকাল পৌনে ১০টার দিকে নগরীর রেলস্টেশন ও চকবাজার কালাম কলোনী থেকে তাদের গ্রেফতার করা (১২ আগস্ট) বৃহস্পতিবার, সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। গ্রেফতারকৃতরা হলেন-পটিয়ার মৃত আলতাফ মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৪৬), তার স্ত্রী মোছা. শামসুন নাহার (৩৫), ফেনী ছাগল নইয়ার আবুল খায়েরের ছেলে মো. লিটন আহমেদ (৪০), তার ভাই মো. রিপন আহমেদ(২৮), চকবাজার মিঠাইয়া বাজার এলাকার চানমিয়া লেইনের মৃত টুনু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৩৭) ও তারই স্ত্রী রিনা আক্তার(২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ঢাকায় মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশনে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছেন এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ইকবাল, রিনা আক্তার, লিটন আহমেদ ও শামসুন নাহারকে গ্রেফতার করা হয়।পরে তাদের তথ্য মতে মহানগরীর চকবাজার থানার কালাম কলোনী এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন ও রিপন আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় ইকবাল হোসেনের বাসার আলমিরা থেকে ২৫,৮৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ৭৮লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের মাদক দ্রব্যসহ চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...