রবিবার, ১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বাসায় টিকা নেয়া দুই যুবক এক দিনের রিমান্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসায় বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজা এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান।
তিনি বলেন, ‘বাসায় বসে টিকা গ্রহণের ঘটনায় গ্রেফতার দুই যুবককে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’গত ৭ আগস্ট মোবারক আলীর মধ্যস্থতায় হাসান ও সাজ্জাদ নামে দুইজনকে বাসায় গিয়ে টিকা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্যকর্মী বিষু দত্ত। এরপর টিকা গ্রহণের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন হাসান।
বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে পুলিশ ৮ আগস্ট মধ্যরাতে জাকির হোসেন রোডের একটি বাসা থেকে হাসানকে গ্রেফতার করে। পরদিন ৯ আগস্ট গ্রেফতার করা হয় অবৈধ উপায়ে টিকা গ্রহণে সহায়তাকারী মোবারক আলীকেও।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...