শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি সপ্তাহেই ‘স্কুলেই দেওয়া হবে শিক্ষার্থীদের টিকা’

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি সপ্তাহেই ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। কার্যক্রমের শুরুতে ঢাকা শহরের কিছু বিদ্যালয়ে এ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় সারা দেশে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ১৫ দিনব্যাপী সেবাপক্ষ পালনের কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ‌্যের ডিজি বলেন, শিশুদের টিকা বিষয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুত আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক দেশে এলেই দিনক্ষণ ঠিক করে টিকা কার্যক্রম শুরু করবো।

সুরক্ষা অ্যাপস বাচ্চাদের নিবন্ধনের জন্যে খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন)। এ বয়সসীমার শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপ বা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে।

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।

এরইমধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...