মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টেকনাফে ২৬ কোটি টাকার ‘আইস’ ও ইয়াবা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ পৌণে ২৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৩১ জুলাই) ভোরে টেকনাফ জালিয়ার দ্বীপ এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোরে টেকনাফে নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির দুটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকাযোগে ৪-৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়।

পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা। এছাড়া জব্দ করা নৌকায় পাওয়া যায় ২৫ কেজি ওজনের কারেন্ট জাল। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

জেবি

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...