শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে শিশুদের জন্য করোনা টিকা এলো দেড় লাখ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পেডিয়াট্রিক ডোজ টিকার দেড় লাখ প্রথম চালান এসে পৌঁছেছে। পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে ফাইজারের তৈরি এই টিকা।

রোববার (৩১ জুলাই) ভোরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে টিকার গাড়িটি এসেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

সিভিল সার্জন বলেন, শিশুদের জন্য বিশেষ টিকার দেড় লাখ ডোজের প্রথম চালান চট্টগ্রামে এসেছে। আমরা তা সংরক্ষণের ব্যবস্থা করেছি। শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করার আগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এখন সে প্রক্রিয়া চলছে। তাছাড়া যেহেতু টিকাগুলো বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে হয়, তাই টিকাদান কার্যক্রম কোথায় কিভাবে চালানো হবে তাও নির্ধারণ করতে হবে। সবকিছু মিলিয়ে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

শনিবার দুপুরে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪শ ডোজ ফাইজার পেডিয়াট্রিক টিকার প্রথম চালান দেশে আসে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় এই টিকা পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। শুরুতে স্কুলে টিকা দেওয়ার পর যারা স্কুলে যায় না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেওয়ার কথা রয়েছে। করোনা থেকে সুরক্ষায় শিশুদের দুই ডোজ করে টিকা দেওয়া হবে।

জেবি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...