শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে র‌্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জলদস্যু গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২টি ওয়ানশুটারগানসহ দুই ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার খুদুকখালী গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মো.আব্দুল হালিম ওরফে বাচ্চু (৩৮) ও উপজেলার সোনাই বাপের বাড়ির আব্দুস সালামের ছেলে মো. সাগর (৪২)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ভোরে ছনুয়া ইউপির খুদুকখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রগুলো দিয়ে স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশি শক্তি হিসাবে কাজ করত; যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল হালিমের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...