বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাকিস্তান হাঁটছে শ্রীলঙ্কার পথে

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে তার প্রভাব পরতে চলেছে পাকিস্তানেও। শ্রীলঙ্কার পথে হাঁটছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট অনিশ্চয়তায় ফেলেছে পাকিস্তানের ২২ কোটি ৫০ লাখ মানুষকে। রেকর্ড মূল্যস্ফীতি এই অবস্থাকে করেছে আরও কঠিন। এই মুহূর্তে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে ২ মাসের আমদানি ব্যয়ও পরিশোধ করা যাবে না। এছাড়া ঋণের পরিমাণ জিডিপির ৭১.৩ শতাংশ। সার্বিক অবস্থা বিবেচনায় পাকিস্তানও শ্রীলঙ্কার পথেই হাঁটছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।

২০১৯ সালে শ্রীলংকার বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ছিল সাড়ে ৭ বিলিয়ন ডলার। কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধসহ নানা সংকটে তা কমতে কমতে এখন দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে দেশটি। শ্রীলঙ্কার মতো অবস্থা হতে যাচ্ছে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানেও।

বিশ্বব্যাপী পণ্য ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি, মুদ্রার মান কমে যাওয়া এবং ক্রমবর্ধমান আমদানির চাপে ব্যাপক হারে মূল্যস্ফীতি বেড়েছে পাকিস্তানে। দেশটিতে জুনে মূল্যস্ফীতি ছিল ২১.৩ ভাগ, যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

পাকিস্তানের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে , জ্বালানি, চাল, আটা, ভোজ্যতেল, ডাল, আলুসহ ৫১ নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম বেশি বেড়েছে। যার মধ্যে জ্বালানি তেলেরই দাম বেড়েছে ৯২ ভাগ।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি মাসে সুদের হার বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৯৩২ কোটি ডলারে। যা দিয়ে দুই মাসের আমদানি ব্যয়ও মেটানো সম্ভব না। আর বৈদেশিক ঋণ খেলাপি থেকে বাঁচতে কমপক্ষে ৭৫০ কোটি ডলার প্রয়োজন।

এছাড়াও পাকিস্তানের রুপির অবস্থান মুদ্রাবাজারে ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। চলতি বছরে ডলারের বিপরীতে রুপির দর কমেছে ২০ শতাংশ।

ইমরান খান সরকারের পতন হতে না হতেই দেশের রিজার্ভ পতন, জ্বালানি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেশটিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

এদিকে, আইএমএফ বেইলআউট হিসেবে যে অর্থ পাওয়ার কথা, সেটিও এখন পর্যন্ত আনতে পারেনি শাহবাজ শরিফের সরকার।

জেবি

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি ও সাত শতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান। জাতির উদ্দেশে...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্যশৃঙ্খল সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ বাংলাদেশ...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত হিসেবে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম...

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...