রবিবার, ১৪ জুন ২০২৬

ব্যাংকগুলোকে বিদ্যুৎ-জ্বালানি খরচ কমানোর নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

সরকারি বিভিন্ন অফিসে জ্বালানির বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহার করতে বলা হয়েছে। বিশেষ করে জ্বালানি তেল ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার ব্যাংকগুলোর প্রতিও একই নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে চলমান বছরের অবশিষ্ট ৬ মাস (জুলাই-ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ৬ মাস (জানুয়ারি-জুন) সময়ে ব্যাংকসমূহের ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। জ্বালানি (পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের বরাদ্দ করা অর্থ হতে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে ১০ শতাংশ এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১০ শতাংশ হ্রাস করতে হবে।

বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে। সাশ্রয়কৃত অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

নির্দেশনা অনুসারে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার প্রেক্ষিতে তা সরবরাহ করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জেবি

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...