মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

৪৩ লাখ টাকার মাদক আইসসহ গ্রেফতার ১

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে আবারো ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ মো. নুরুল আফছার (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ বিভাগ)। গ্রেফতার মো. নুরুল আফছার (৫২) কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া এলাকার শের উল্যাহ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা। সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে নেশা জাতীয় এই মাদকদ্রব্য মো. নুরুল আফছারের কাছ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চন্দনাইশ থানার জনৈক আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায় সে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
একমাসের মধ্যে নগরীতে ক্রিস্টাল মেথ বা আইসের এ চালান জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের ধারণা, বাংলাদেশে উচ্চবিত্ত শ্রেণির তরুণ-যুবকদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এ মাদকের চালানটি মিয়ানমার থেকে এসেছে। জানা গেছে, চট্টগ্রামে নতুন মাদক আইসের প্রথম চালান ধরা পড়ে গত ২৪ ফেব্রুয়ারি। র‌্যাব ১৪০ গ্রাম আইসসহ দু’জনকে গ্রেফতার করেছিল। এরপর গত ১ মে চন্দনাইশ উপজেলা থেকে ২০০ গ্রাম আইসসহ এক যুবককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত ১৭ জুন কর্ণফুলী উপজেলা থেকে পাঁচ গ্রাম আইসসহ গ্রেফতার করা হয় আরেকজনকে। গত ১২ জুলাই রাতে নগরীর ফিশারীঘাট এলাকা থেকে আইসের আরেকটি চালানসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। দুইদিন পর ১৪ জুলাই ৮০ গ্রাম আইস ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...