চট্টগ্রামের রাউজানে প্লাস্টিক জাতীয় অপনশীল আবর্জনা মুক্ত পরিবেশ বান্ধব পৌরসভা গঠনের লক্ষ্য শিক্ষার্থীদের কাছ থেকে আবর্জনা ক্রয় করেছেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
২৪ জুলাই (রবিবার) সকাল ১০ টায় রাউজান রামগতি ধর, রামধন ধর, আব্দুল বারী চৌধুরী (আরআরএসি) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবস্তা আবর্জনা ২শত টাকা করে কিনে নেন মেয়র।
এই সকালে শিক্ষার্থীরা বাড়িতে জমানো প্লাস্টিক জাতীয় আবর্জনা বিদ্যালয়ের আসার সময় সাথে করে নিয়ে আসেন। তারা এই আবর্জনা বস্তাগুলো দ্বারা বিদ্যালয়ের মাঠকে সাজিয়ে তুলেন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে পৌর মেয়রের এই অভিনব উদ্যোগ।
সপ্তম শ্রেণীতে স্কুল শিক্ষার্থী নাহিয়ান বলেন, আমাদের বাড়িতে আম্মুর জমিয়ে রাখা বাজারের পলিথিন, প্লাস্টিকের বোতলের একটি বস্তা স্কুলে এনেছি। এটার বিনিময়ে মেয়র আমাকে ২ শত টাকা দিয়েছে।
এই ব্যাপারে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ‘গ্রাম হবে শহর’, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভিশনকে বাস্তবায়নে রাউজানবাসীর অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি নির্দেশনায় অপচনশীল আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ও মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আজ (রবিবার) শিক্ষার্থীদের কাছ থেকে ২ শত টাকা করে ৪শত বস্তা প্লাস্টিক জাতীয় আবর্জনা ক্রয় করেছি। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরিবেশ সংরক্ষণে সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের এই কার্যক্রম চালু থাকবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা পৌরসভার মধ্যে ৩০ হাজারেরও অধিক বস্তা আবর্জনা পৌর নাগরিকদের কাছ থেকে ব্যক্তিগত অর্থায়নে ক্রয় করেছি। সংগৃহীত এই আবর্জনা গুলো আমার নেতা মাননীয় সাংসদের পরিকল্পনায় রিসাইকেলিংয়ের উদ্যোগ গ্রহন করেছি।
ইমা

