শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলালিংক এবং যমুনা ব্যাংকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে সাকিবের লিগ্যাল নোটিশ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলালিংক এবং যমুনা ব্যাংকের বিরুদ্ধে ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই দুই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই দুই প্রতিষ্ঠান কোন অনুমতি না নিয়ে তাদের বিভিন্ন ব্র্যান্ড এবং প্রমোশনে সাকিবের ছবি ব্যবহার করেছে। এই অভিযোগে সাকিব টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

রোববার (২৪ জুলাই) সাকিবের আইনজীবি ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান। এ খবর নিশ্চিত করেছেন সাকিবের বিজ্ঞাপন সংস্থার এজেন্ট নাফিস মোমিন।

মুঠোফোনে তিনি বলেছেন, হ্যাঁ, বাংলালিংক এবং যমুনা ব্যাংককে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তারা ইমেজ ব্যবহার করেছে। তাও আবার কোনো অনুমতি ছাড়া এবং চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও।

তিনি আরও বলেছেন, ২০১৬ সালের এপ্রিলে বাংলালিংকের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। দুই বছরের চুক্তি ছিল। সেটা ২০১৬ সালের এপ্রিলে শেষ হয়েছিল। এরপর কোনো টেলিকমের সঙ্গে চুক্তি করতে পারবে না বলে বিসিবি একটা আদেশ দিয়েছিল।

টাকার অঙ্ক নিয়ে তিনি আরও বলেন, ‘মোট ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।’

২০১৪ সালে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে সঙ্গে নিয়ে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সাকিব। তাদের দুজনের একাধিক বিজ্ঞাপন টিভির পর্দায় দেখা যায়।

বাংলালিংক ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে বিনা অনুমতিতে বেআইনিভাবে সাকিবের ছবি, ইমেজ ও বিজ্ঞাপন এখনো ব্যবহার করছে যমুনা ব্যাংকের সঙ্গে। সাকিবের বিজ্ঞাপনী সংস্থা যমুনা ব্যাংকের বুথে বাংলালিংকের বিজ্ঞাপন শনাক্ত করে। চুক্তি শেষ হওয়ার পর সাকিবের ছবি, ইমেজ বা বিজ্ঞাপন ব্যবহার করার অনুমতি নেই। সেই চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

৭দিনের মধ্যে এই ক্ষতিপূরণ পাওয়া না গেলে আইনি পদক্ষেপে যাবেন সাকিব। আইনভঙ্গের কারণে ফৌজদারি মামলা এবং ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা করা যেতে পারে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...