শনিবার, ২০ জুন ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি চক্রের ৫ সদস্য আটক

- Advertisement -
Single page 1st Paragraph

ক্যাম্পে বসেই বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বানিয়ে নিচ্ছে রোহিঙ্গারা। এ কাজে জড়িত আছে দক্ষ একটি চক্র। কার্ড বানিয়ে মোটা অংকে বিক্রি করছে তারা। আবার সুবিধা মতো নিজেরাও ব্যবহার করে থাকে। ইতোমধ্যে এসব তথ্য পৌঁছে যায় পুলিশসহ অন্যান্য আইন শঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

বুধবার (২০ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া (ক্যাম্প-১ ডব্লিউ) ক্যাম্পে ৮ এপিবিএন-এর বিশেষ অভিযানে এমন একটি জালিয়াতচক্র ধরা পড়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামাদিসহ সঙ্ঘবদ্ধ চক্রের ৫ সদস্য আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (৩৭), মুসা খলিলের ছেলে আবুল খায়ের (১৮), হাবিবের ছেলে মো. ত্বালহা (৬০), তার ভাই মো. হারুন (৩৬) এবং টেকনাফ শাহপুরি দ্বীপের ৯ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার সৈয়দ হোসেনের ছেলে মো. ইসমাইল (৪৫)।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে একটি চক্র বাংলাদেশের নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে, এমন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া ক্যাম্পের মোঃ আবদুল্লাহর বসতঘরে অভিযান পরিচালনা করে এপিবিএন-৮। এ সময় বিপুল পরিমাণ নকল জাতীয় পরিচয়পত্র, নকল জন্ম নিবন্ধন সনদ, নকল ড্রাইভিং লাইসেন্স, নকল এনআইডি তৈরির কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, পেনড্রাইভ, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ জালিয়াত চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ৪ টি ল্যাপটপ, ৮টি স্মার্টফোন, ৪টি পেনড্রাইভ, ২টি স্ক্যানার+প্রিন্টার, ২৮টি অনলাইন ডুপ্লিকেট জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন, ১১ টি জন্ম নিবন্ধন তথ্য যাচাই, ৩০ টি ডুপ্লিকেট জন্মসনদ, ২০টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ ব্যক্তির এনআইডির ফটোকপি, ২০টি ডুপ্লিকেট এনআইডি, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকের চেক বই ও জমা দেওয়ার বই, ৫টি সিল, ১টি সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র, শাহপুরি বাস্তহারা আদর্শ গ্রাম সমবায় সমিতি লিঃ এর ২০টি সদস্য ফরম, টাকা জমা দেওয়ার ৩৫ টি পাশ বই, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮টি ট্রেড লাইসেন্স (যার প্রত্যেকটিতে মোঃ আবদুল্লাহ নামে লিপিবদ্ধ), রাজাপালং ইউনিয়ন পরিষদের জাতীয়তা সনদসহ আরো বিভিন্ন নামের ৪টি জাতীয়তা সনদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৫ টি ভূমিহীন সনদ, আবদুল্লাহ নামের ইলেক্ট্রিক বিলের কাগজপত্র, বিভিন্ন ধরণের জায়গা জমির দলিল ও খতিয়ান, মোঃ ইসমাইলের জন্ম সনদ ও আইডি কার্ড, মো. ত্বালহার সিটি কর্পোরেশনের জাতীয় সনদ, জন্ম সনদ এনআইডি (নকল) ও মো. হারুনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

প্রাথমিকভাবে জানা গেছে, জালিয়াত চক্রটি দীর্ঘদিন থেকে সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আসছে।

জেবি

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...