বুধবার, ২৪ জুন ২০২৬

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

- Advertisement -
Single page 1st Paragraph

দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) দ্রাঘি তার পদত্যাগপত্র জমা দেন।

ইতালির প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এমনটি বলা হয়।

যদিও ইতালির রাষ্ট্রপতি সের্জিও মাতারেল্লা দ্রাঘিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে বলেছিলেন। ইতালির প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেবেন নাকি আগাম নির্বাচন ডাকবেন তা স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়নি।

এর আগে বুধবার (২০ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সংসদে সিনেট সদস্যদের আস্থা ভোটের সংকটে পড়েন।

বুধবার সন্ধ্যায় সংসদে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন মারিও দ্রাঘি। জাতীয় ঐক্যের সরকারের সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তার সরকারের প্রতি সমর্থন প্রদানে সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানান।

তবে সন্ধ্যার ভোটাভুটি পর্বের চূড়ান্ত ফলাফল মারিও দ্রাঘির জন্য ছিল হতাশার। চূড়ান্ত ভোটপর্বে অংশ নেয়নি জোট সরকারের গুরুত্বপূর্ণ তিনটি দল।

প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পক্ষে ভোট পড়েছে মাত্র ৯৫টি। সংসদের মোট সিনেট সদস্যসংখ্যা ৩২১ জন। সূত্র: রয়টার্স

জেবি

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...