সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ছুটিতে এসে অতিরিক্ত পুলিশ সুপারের আত্মহত্যা!

- Advertisement -
Single page 1st Paragraph

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তারের (৪০) ঝুলন্ত মরদেহ মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে ওড়না পেঁচানো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লাবনী আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আজমের মেয়ে। তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে ছুটিতে এসে তিনি আত্মহত্যা করেছেন । তার স্বামী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছেন বলে জানা গেছে।

লাবনী আক্তারের বাবা শফিকুল আজম বলেন, ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে এসে সে শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের সারঙ্গ দিয়া গ্রামে নানাবাড়িতে ছিল। বুধবার গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সকালে ডাকাডাকির পরও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

ইমা

এই বিভাগের সব খবর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে...

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে...

সুর নিকেতন ফেনীর অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সুর নিকেতন ফেনীর আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপারসহ বিএনপি জামাতের...

সর্বশেষ

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত...

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায়...

সুর নিকেতন ফেনীর অসাম্প্রদায়িক নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সুর নিকেতন ফেনীর আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে...

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...