সোমবার, ২৯ জুন ২০২৬

বাঁশখালীতে অপহৃত কিশোরী নরসিংদীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উপজেলার বাঁশখালী থেকে অপহত ১২ বছরের এক কিশোরীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী মো. সেলিমকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (২০ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার সেলিম চট্টগ্রামের বাঁশখালী থানাধীন ৮নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী বাঁশখালী থানার একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে অপহরণকারী সেলিম যৌন হয়রানিসহ কু-প্রস্তাব দিতেন। তাতে কিশোরী রাজি না হওয়ায় গত ২৯ জুন বুধবার সন্ধ্যার দিকে অপহরণ করে তাকে। এ ঘটনার পরে কিশোরীর পরিবারকে বিষয়টি কাউকে না জানাতে অপহৃত কিশোরীকে ধর্ষণ-হত্যার হুমকি দিতে থাকে।

অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১।

পরবর্তীতে জানা যায়, অপহরণকারী নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়ার ছদ্মবেশে আত্মগোপনে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে মজনু মিয়াকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...